বর্ষাকালে ত্বক ও চুলের যত্ন: ঘরোয়া উপায়ে সুস্থ ও সুন্দর থাকার সম্পূর্ণ গাইড
আপনি কি বর্ষাকালে ত্বক ও চুলের যত্ন সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা এই আর্টিকেলে বর্ষাকালে ত্বক ও চুল সুস্থ, সতেজ ও সুন্দর রাখার জন্য কার্যকর ঘরোয়া উপায়, প্রয়োজনীয় যত্নের টিপস এবং করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
নিচে আপনাদের জন্য বর্ষাকালে ত্বকের যত্ন, চুলের যত্নের ঘরোয়া উপায়, বর্ষায় ত্বক ও চুলের সাধারণ সমস্যা এবং সেগুলো থেকে মুক্তির কার্যকর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই বর্ষাকালে ত্বক ও চুল সুস্থ ও সুন্দর রাখার সঠিক নিয়মগুলো জানতে পারবেন। তাই দেরি না করে বর্ষাকালে ত্বক ও চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ভূমিকা
বর্ষাকাল আমাদের প্রকৃতিতে নিয়ে আসে এক ভিন্ন সৌন্দর্য ও প্রশান্তি। চারপাশে সবুজের সমারোহ, শীতল আবহাওয়া এবং বৃষ্টির মৃদু ছোঁয়া মনকে যেমন প্রশান্ত করে, তেমনি এই মৌসুমে ত্বক ও চুলের জন্য তৈরি হয় নানা ধরনের সমস্যা। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্বকে অতিরিক্ত তেল জমে, রোমকূপ বন্ধ হয়ে ব্রণ ও বিভিন্ন ত্বকের সমস্যা দেখা দেয় অনেক সময়। একই সঙ্গে বৃষ্টির পানি, ধুলাবালি এবং জীবাণুর সংস্পর্শে আমাদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যাওয়ার আশঙ্কাও থাকে।সুস্থ ও সুন্দর ত্বক এবং মজবুত, চুলের জন্য সব সময় ব্যয়বহুল প্রসাধনীর প্রয়োজন হয় না। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান, সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করেই বর্ষাকালের বিভিন্ন সমস্যা থেকে সহজে মুক্ত থাকা সম্ভব।
বর্ষাকালে ত্বক ও চুলের যত্ন কেন গুরুত্বপূর্ণ?
বর্ষাকালে ত্বক ও চুলের যত্ন অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে বাহিরে অনেক বাতাসের আদ্রতা থাকে এর ফলে চুলের গোড়ায় ছত্রাকের সংক্রমণ, খুশকি ও চুল পড়ার সমস্যা অনেকটা বেড়ে যায়। ত্বকের মধ্যে তেল জমে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্রণ এবং নানা ধরনের সংক্রমনের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে পরিবেশের ধুলাবালির কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।এই কারণেই বর্ষাকালে ত্বক ও চুলের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার আমাদের ।উপযুক্ত যত্নের পদ্ধতি অনুসরণ করা এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বক ও চুলকে সুস্থ, সতেজ ও সুন্দর রাখা ও সম্ভব। সঠিক পরিচর্যা শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, বরং বিভিন্ন মৌসুমি সমস্যা ও সংক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করে।
বর্ষার আবহাওয়া ত্বক ও চুলের ওপর কী প্রভাব ফেলে?
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া আর অতিরিক্ত আর্দ্রতা আমাদের ত্বক ও চুলের ওপর বেশ বড় প্রভাব ফেলে। এই সময়ে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ত্বক ও চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।চুলের ক্ষেত্রে আর্দ্র আবহাওয়া চুলকে রুক্ষ, জট পাকানো ও ঝরে পড়ার প্রবণতা বাড়িয়ে তোলে। মাথার ত্বকে ঘাম ও ময়লা জমে খুশকি এবং চুলকানির সমস্যাও দেখা দেয়। যার ফলে চুলের গোড়ায় গোটা বা পুচ জাতীয় কিছু দেখা দিতে পারে।এছাড়া ঘাম ও ময়লা জমে ত্বকে চুলকানি, অ্যালার্জি এবং ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। অন্যদিকে, কিছু মানুষের ত্বক শুষ্ক আবার অনেকে তৈলাক্ত থাকে স্কিন যার কারণে ব্ল্যাকহেডস ও ফুসকুড়ির সমস্যা হতে পারে।
বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার সেরা উপায়
বর্ষাকালে ত্বক সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত যত্ন নেওয়া দরকার আমাদের ,যেন ত্বকের মধ্যে কোন সমস্যা না হয়। এই সময় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার ফলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে, পোরস বা লোমকূপ বন্ধ হয়ে যায় এবং ব্রন ও ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা অনেক বেড়ে যায় । এই সময়ে ত্বকের সতেজতা বজায় রাখতে আমাদের একটি সহজ কিন্তু কার্যকর স্কিনকেয়ার রুটিন মেনে চলা প্রয়োজন। আমাদের একেকজনের স্কিন একেক রকম কারোর শুষ্ক, বা ওয়েলি এবং অনেকের কম্বিনেশন স্কিন যার ফলে সব ফেসওয়াশ সবার মুখে শুট করে না। তাই যার স্ক্রিন যেমন সে ওই ধরনের ফেসওয়াশ দিনে দুইবার ব্যবহার করবে যেন বাতাসের আদ্রতার কারণে ধুলাবালি ত্বকের ভিতরে না পৌঁছায়।অনেকেরই ত্বকের পোরস বা লোমকূপ বড় হয়ে যায়।
একটি ভালো অ্যালকোহল-মুক্ত টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে এবং পোরস সংকুচিত হয়, এবং প্রাকৃতিকভাবে প্রাকৃতিক টোনার হিসেবে গ্রিন টি বা গোলাপজল ব্যবহার করা যায়। টোনারের পাশাপাশি ময়েশ্চারাইজার দিতে হবে।আমরা অনেকেই ভেবে থাকি যে বর্ষাকালে ত্বক এমনিতেই আঠালো থাকে তাই ময়েশ্চারাইজার দরকার নেই এটি সবথেকে বড় ভুল, ত্বক আর্দ্রতা হারালে আরও বেশি তেল উৎপন্ন করে, তাই আমাদের ময়শ্চেরাইজার নিজের স্কিন অনুযায়ী ব্যবহার করা উচিত।বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বককে সুস্থ রাখতে এই সাধারণ নিয়মগুলো মেনে চলাই যথেষ্ট।
ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের প্রাকৃতিক পরিচর্যা
ত্বক সুস্থ এবং উজ্জ্বল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে আমাদের ঘরোয়া উপাদান অনেক কার্যকর।প্রাকৃতিক উপাদানে সাধারণত ক্ষতিকর রাসায়নিক থাকে না, তাই এগুলো ত্বকের জন্য তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ। আমাদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং বিভিন্ন সমস্যা দূর করতে রান্নাঘরের কিছু সাধারণ উপাদান দারুণ ভাবে কাজ করে। রান্নাঘরে বা হাতের কাছের সাধারণ উপাদান—যেমন মধু, লেবু, হলুদ ও অ্যালোভেরা দিয়ে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ও কোমল রাখা যায়।
দুধ ও মধু: ২ চামচ কাঁচা দুধের সাথে ১ চামচ মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বককে শুষ্ক না করে গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে।
অ্যালোভেরা জেল: তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে ত্বকে ময়েশ্চারাইজ হিসেবে লাগাতে পারেন। এটি ত্বকের যেকোনো জ্বালাপোড়া বা র্যাশ কমাতে অত্যন্ত কার্যকর।
শসার রস বা গোলাপ জল: ত্বক পরিষ্কার করার পর টোনার হিসেবে গোলাপ জল বা শসার রস ব্যবহার করতে পারেন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং পোরস সংকুচিত করে।
তবে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেকোনো উপাদান ব্যবহার করার আগে হাতের এক কোণায় লাগিয়ে পরীক্ষা করে নিব। কারণ, অনেকের স্ক্রিনে এলার্জি প্রবলেম থাকতে পারে যার ফলে ত্বকে সমস্যা দেখা দিবে। নিয়মিত পরিচর্যা এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও সুন্দর ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।
ত্বক সতেজ রাখতে কোন ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করবেন?
ত্বক সতেজ, উজ্জ্বল ও প্রাণবন্ত রাখতে আমাদের রান্নাঘরে থাকা বেশ কিছু প্রাকৃতিক উপাদান দারুণ কাজ করে। কোনো কেমিক্যাল ছাড়াই এগুলো ত্বকের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক সতেজতা ফিরিয়ে আনে।এখানে এমন কিছু কার্যকরী ঘরোয়া উপাদান এবং সেগুলোর ব্যবহার পদ্ধতি দেওয়া হলো:
গ্রিন টি: গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্লান্তি দূর করে এবং বয়সের ছাপ পড়া রোধ করে। গ্রিন টি বানিয়ে লিকারটি ঠান্ডা করে নিবো এটি একটি স্প্রে বোতলে ভরে 'ফেস মিস্ট' হিসেবে ব্যবহার করতে পারবো অথবা তুলো দিয়ে মুখে লাগাতে পারি।
আলু: আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে, যা ত্বকের যেকোনো কালো দাগ, পিগমেন্টেশন এবং চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে দারুণ কাজ করে। আলু গ্রেট করে বা ব্লেন্ড করে রস বের করে নিবো। তুলোর সাহায্যে এই রস মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলবো, চাইলে আলুর স্লাইস সরাসরি চোখের ওপর দিয়েও রাখতে পারি।
মসুর ডাল বাটা: এটি একটি প্রাচীন ঘরোয়া উপাদান যা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের ঝুলে পড়া ভাব দূর করে টানটান রাখতে সাহায্য করে। মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিবো। এর সাথে সামান্য কাঁচা দুধ বা টক দই মিশিয়ে প্যাক হিসেবে মুখে লাগাবো। শুকিয়ে এলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলবো।
বর্ষাকালে চুলের যত্নে করণীয়:
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার কারণে চুল আঠালো হয়ে যায় এবং খুশকি ও চুল পড়ার সমস্যা বাড়ে। সুস্থ ও ঝলমলে চুল পেতে আমাদের বৃষ্টির পানি এড়িয়ে চলা উচিত, সপ্তাহে অন্তত দুবার তেল ম্যাসাজ করামাইল্ড বা অ্যান্টি-ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করা এবং ভেজা চুল না বেঁধে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নেওয়া। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা এটি ব্যবহার করলে চুল নরম ও মসৃণ থাকে। ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকতে হবে,কারণ এতে চুল সহজে ভেঙে যায়। সপ্তাহে এক বা দুইবার তেল ব্যবহার করলে চুলের পুষ্টি বজায় থাকে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং পুষ্টিকর খাবার গ্রহণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।সঠিক যত্ন নিলে বর্ষাকালেও চুল সুন্দর, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল রাখা আমাদের পক্ষে সম্ভব।
বর্ষায় ত্বক ও চুলের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন:
বর্ষাকালে আর্দ্রতা ও বৃষ্টির কারণে ত্বক ও চুলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই কিছু সাধারণ ভুল আমাদের এড়িয়ে চলা জরুরি।
পর্যাপ্ত পানি পান না করা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অপরিষ্কার তোয়ালে, চিরুনি বা মেকআপ সামগ্রী ব্যবহার করা যাবে না।
অতিরিক্ত তেলযুক্ত বা ভারী প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
ভেজা জুতা বা পোশাক দীর্ঘ সময় পরে থাকা থেকে বিরত থাকা, এতে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
অতিরিক্ত শ্যাম্পু বা সাবান ব্যবহার করলে ত্বক ও চুল শুষ্ক হয়ে যেতে পারে।
বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় ত্বক ও চুল অপরিষ্কার রাখা উচিত নয়।
এসব ভুল এড়িয়ে চললে বর্ষাকালেও ত্বক ও চুল সুস্থ, সতেজ ও সুন্দর রাখা সম্ভব।
দৈনন্দিন পরিচর্যায় সাধারণ ভুল এবং তার সমাধান:
দৈনন্দিন ত্বকের যত্ন বা স্কিনকেয়ার রুটিনে আমরা অনেকেই অজান্তে এমন কিছু ভুল করে বসি, যা উপকারের চেয়ে ত্বকের ক্ষতিই বেশি করে। নিচে সাধারণ কিছু ভুল এবং সেগুলো শুধরে নেওয়ার সহজ সমাধান দেওয়া হলো:
অতিরিক্ত ফেসওয়াশ বা স্ক্রাব ব্যবহার:
ত্বক অতিরিক্ত পরিষ্কার করতে গিয়ে দিনে বারবার ফেসওয়াশ ব্যবহার করা কিংবা মৃত কোষ দূর করার নামে প্রতিদিন স্ক্রাব করা ঠিক হবে না। আপনি
দিনে মাত্র দুইবার (সকালে ও রাতে) ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ধোয়ার ফলে ত্বকের প্রাকৃতিক তেল হারিয়ে যায় এবং ত্বক রুক্ষ হয়ে পড়ে। আর স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন সপ্তাহে মাত্র ১-২ বারের বেশি করা উচিত নয়।
ত্বকের ধরন না বুঝে পণ্য ব্যবহার:
সামাজিক যোগাযোগ মাধ্যমের রিভিউ দেখে বা অন্যের দেখাদেখি নিজের ত্বকের ধরন (তৈলাক্ত, শুষ্ক, সংবেদনশীল বা মিশ্র) না জেনেই যেকোনো স্কিনকেয়ার প্রোডাক্ট কিনে ফেলা একদুমি ভুল। আগে নিশ্চিত হওয়া দরকার আপনার ত্বক কেমন। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি বা জেল বেসড প্রোডাক্ট এবং শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং বা ক্রিম বেসড প্রোডাক্ট বেছে নেওয়া।
ময়েশ্চারাইজার বাদ দেওয়া:
তৈলাক্ত ত্বক বা গরমের দিন ভেবে ময়েশ্চারাইজার ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত হবে ত্বক তৈলাক্ত হলেও ময়েশ্চারাইজেশনের প্রয়োজন আছে। ময়েশ্চারাইজার না লাগালে ত্বক আরও বেশি তেল তৈরি করে। তৈলাক্ত ত্বকের জন্য লাইটওয়েট, নন-কমেডোজেনিক (যা লোমকূপ বন্ধ করে না) জেল ময়েশ্চারাইজার ব্যবহার করা।
ভেজা ত্বকে তোয়ালে দিয়ে জোরে ঘষা:
মুখ ধোয়ার পর খসখসে তোয়ালে বা গামছা দিয়ে জোরে জোরে চেপে ত্বক মোছা এটা একদুমি ঠিক নয়। সঠিকভাবে যেভাবে এই কাজটি করা যায় তা হলো মুখের ত্বক খুবই সংবেদনশীল। মুখ ধোয়ার পর নরম সুতি কাপড় বা টিস্যু দিয়ে আলতো করে পানিটুকু জাস্ট চেপে চেপে (Dab) শুষে নেওয়া। কখনোই জোরে ঘষা যাবে না,এতে ত্বকে বলিরেখা এবং র্যাশ হতে পারে।
সানস্ক্রিন ব্যবহারে অবহেলা:
আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি শুধু রোদে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানো, অথবা মেঘলা দিনে ও ঘরের ভেতরে থাকার সময় সানস্ক্রিন একদমই ব্যবহার না করা। এটি সমাধান করার জন্যে মেঘলা আকাশ হোক বা ঘরের ভেতর—সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি সবসময়ই ত্বকের ক্ষতি করতে পারে।
তাই আমাদের প্রতিদিন সকালে ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করা উচিত এবং দিনে ২-৩ বার এটি পুনরায় ব্যবহার করা। যেকোনো নতুন স্কিনকেয়ার প্রোডাক্ট (যেমন: নতুন কোনো ব্র্যান্ডের সানব্লক বা সিরাম) পুরো মুখে সরাসরি ব্যবহার করার আগে সবসময় কানের পেছনে বা চোয়ালের নিচে প্যাচ টেস্ট করে নেওয়া যাতে কোনো অ্যালার্জির ঝুঁকি না থাকে।
বর্ষাকালের জন্য একটি সহজ বিউটি কেয়ার রুটিন:
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার কারণে ত্বক সারাক্ষণ চটচটে হয়ে থাকে এবং বাতাসে জীবাণুর আধিক্যের কারণে ব্রণ ও ব্ল্যাকহেডসের সমস্যা বেড়ে যায়। এই সময়ে ত্বক সতেজ ও তেলমুক্ত রাখতে খুব ভারী কোনো পণ্য ব্যবহার না করে একটি সহজ ও লাইটওয়েট রুটিন মেনে চলা উচিত।
নিচে বর্ষাকালের জন্য একটি সহজ বিউটি কেয়ার রুটিন দেওয়া হলো:
ক্লিনজিং (পরিষ্কার করা): সকালে ঘুম থেকে উঠে একটি মাইল্ড, অয়েল-ফ্রি বা স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া। এটি ত্বকের অতিরিক্ত তেল ও সারারাতের ময়লা দূর করবে।
ময়েশ্চারাইজিং (আর্দ্রতা ধরে রাখা): গরম ও চটচটে ভাব এড়াতে এই ঋতুতে ভারী ক্রিম ময়েশ্চারাইজার একদম বাদ দেওয়া।এর বদলে ওয়াটার-বেসড বা লাইটওয়েট জেল ময়েশ্চারাইজার ব্যবহার করা, যা ত্বকে দ্রুত শুষে যাবে এবং আঠালো লাগবে না।
টোনিন (পোরস সংকুচিত করা): বর্ষায় লোমকূপ বা পোরস বড় হয়ে যাওয়ার প্রবণতা থাকে। মুখ ধোয়ার পর একটি অ্যালকোহল-মুক্ত টোনার (যেমন: গোলাপ জল বা শসার টোনার) তুলোয় নিয়ে মুখে আলতো করে মুছে নেওয়া,এটি ত্বককে সতেজ রাখবে।
সানস্ক্রিন (সুরক্ষা): বর্ষাকালে আকাশ মেঘলা থাকলেও সূর্যের ক্ষতিকর রশ্মি মেঘ ভেদ করে ত্বকের ক্ষতি করে। তাই ঘরের বাইরে বা ভেতরে যেখানেই থাকি না কেন, একটি নন-গ্রিজি, ম্যাট ফিনিশ সানব্লক অবশ্যই ব্যবহার করা।
কিছু জরুরি টিপস: দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি খাওয়া, যা ত্বককে ভেতর থেকে ডিটক্সিফাই করবে।বর্ষার দিনে ভারী মেকআপ এড়িয়ে চলা একান্তই প্রয়োজন হলে ওয়াটারপ্রুফ এবং ম্যাট মেকআপ প্রোডাক্ট বেছে নেওয়া।মুখ মোছার জন্য সবসময় আলাদা এবং শুকনো নরম তোয়ালে বা টিস্যু ব্যবহার করা,কারণ ভেজা বা স্যাঁতসেঁতে তোয়ালেতে ব্যাকটেরিয়া ছড়ানোর ভয় থাকে।
উপসংহার
পরিশেষে বলা যায়, সুন্দর ও সুস্থ ত্বকের মূল চাবিকাঠি হলো নিয়মানুবর্তিতা এবং সঠিক পণ্যের নির্বাচন। ঋতু পরিবর্তন বা আবহাওয়ার ওপর ভিত্তি করে আমাদের ত্বকের চাহিদাও বদলে যায়। তাই দামি বা ট্রেন্ডি প্রোডাক্টের পেছনে না ছুটে, নিজের ত্বকের ধরন বুঝে একটি সহজ ও কার্যকরী রুটিন তৈরি করা এবং তা নিয়মিত মেনে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আমাদের মনে রাখা দরকার,ত্বকের যত্ন কেবল বাহ্যিক রূপচর্চায় সীমাবদ্ধ নয়; এর সাথে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুমও অত্যন্ত জরুরি। নিজের ত্বককে ভালোবাসা,সামান্য ভুলগুলো শুধরে নিয়ে এবং প্রতিদিনের ছোট ছোট যত্নে ত্বককে প্রাণবন্ত ও সতেজ রাখা প্রয়োজন।
আশা করি আজকের আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ পড়েছেন এবং ত্বক ও চুলের যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি এ সকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এ ধরণের গুরুত্বপুর্ণ তথ্য বেশি বেশি পড়তে ও জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন,
ফ্রিল্যান্সিং এক্সপ্রেসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url