অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার উপায়

আপনি কি অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার সহজ উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা এই আর্টিকেলটিতে অনলাইনে বাস ও ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, প্রয়োজনীয় তথ্য, নিরাপদ পেমেন্ট পদ্ধতি, জনপ্রিয় বুকিং প্ল্যাটফর্ম, টিকিট ডাউনলোড ও বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও ঘরে বসেই কীভাবে দ্রুত ও নিরাপদে টিকিট বুক করা যায় এবং বুকিংয়ের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার উপায় | ঘরে বসেই সহজে টিকিট বুক করুন
নিচে আপনাদের জন্য অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার সুবিধা, টিকিট বুকিংয়ের ধাপে ধাপে নিয়ম, প্রয়োজনীয় তথ্য, জনপ্রিয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম, নিরাপদ ডিজিটাল পেমেন্টের সুবিধা এবং টিকিট ডাউনলোড ও বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই ঘরে বসে বাস ও ট্রেনের টিকিট বুক করার সম্পূর্ণ প্রক্রিয়া জানতে পারবেন। তাই দেরি না করে অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ভূমিকা

বর্তমান ডিজিটাল যুগে বাস ও ট্রেনের টিকিট কাটার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজে অনলাইনে টিকিট বুক করা যায়। এতে সময় ও শ্রম দুটোই বাচে, পাশাপাশি নির্দিষ্ট আসন বেছে নেওয়া, অনলাইনে নিরাপদে টাকা পরিশোধ করা এবং ই-টিকিট সংগ্রহ করাও সহজ হয়। তাই অনলাইনে টিকিট বুকিং বর্তমানে সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে।

অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার সুবিধা

ঘরে বসে সহজেই টিকিট সংগ্রহ করা যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না যার মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয় হয়। যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে ২৪ ঘন্টা টিকিট বুকিং করা যায়। আসন নির্বাচন করার মতো সুযোগ থাকে ফলে নিচজর ইচ্ছামত ছিট গ্রহণ করা যায়। বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে নিরাপদে অনলাইনে পেমেন্ট করা যায়। কাগজে টিকিট বহনের ঝামেলা থাকে না কারণ ই-টিকিট মোবাইলে ডাউনলোড যায়।

টিকিট অনলাইনে সংরক্ষিত থাকার জন্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। অনলাইনে টিকিট কাটার সময় অনলাইন পেমেন্টে বিশেষ অফার বা ছাড় পাওয়া যায়। যদি টিকিট বাতিল বা পরিবর্তন করার ইচ্ছা কনের তখন সেটা অনলাইনে সহজেই করা যায়। এইরকম নানা ধরনের সুযোগ-সুবিধা থাকার কারণে অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটা খুবই সহজ, দ্রুত ও সুবিধাজনক একটি পদ্ধতি হিসেবে বিবেচিত।

সময় ও খরচ সাশ্রয়

অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার সব থেকে বড় সুবিধা হচ্ছে সময় ও খরচ সাশ্রয়। আগে টিকিট কাটার জন্য কাউন্টারে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হতো এবং কাউন্টারে যাতায়াতের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতো। কিন্তু অনলাইনে টিকিট বুকিং এর মাধ্যমে ঘরে বসেই বা যে কোন স্থান থেকে টিকিট ক্রয় করা সম্ভব। যার ফলে সময় ও খরচ এর ঝামেলা অনেকটাই কমে যায়। বিশেষ করে শিক্ষার্থী ও দূরে বসবাসকারী লোকদের জন্য এটি খুবই সুবিধাজনক পদ্ধতি।

যেকোনো স্থান থেকে সহজে টিকিট বুকিং

অনলাইনে টিকিট বুকিং এর মাধ্যমে যে কোন স্থান থেকেই খুব সহজে বাস ও ট্রেনের টিকিট কাটা যায়। এই সুবিধা ভোগ করার জন্য শুধু স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট। বাড়ি অফিস যেখানেই থাকুন না কেন খুব সহজেই ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে টিকিট বুকিং করা সম্ভব। যে কোন স্থান থেকে সহজে টিকিট বুকিং এর মাধ্যমে সময়, শ্রম, অতিরিক্ত খরচ কমে যায় এবং ভ্রমণের পরিকল্পনা সুন্দর, আরো সহজ এবং সুবিধাজনক হয়ে ওঠে।

নিরাপদ ডিজিটাল পেমেন্টের সুবিধা

ডিজিটাল পেমেন্ট অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্রুত এবং নিরাপদে মূল্য পরিশোধ করার জন্য মোবাইল ব্যাংকিং যেমন: বিকাশ, নগদ, রকেট, বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমে এবং লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট পাওয়া যায় এবং লেনদেনের রশিদ ও সংরক্ষণ করা যায়। ফলে লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হয় এবং যাত্রীদের ভোগান্তি অনেক কমে যায়।

অনলাইনে টিকিট কাটতে কী কী লাগবে

অনলাইনে বাস বা ট্রেনের টিকিট কাটতে আমাদের যে পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে তা হলো: ট্রেনের টিকিটের ক্ষেত্রে প্রথমেই আপনার স্মার্টফোন অথকা কম্পিউটারে ইন্টারনেট সংযোহ থাকতে হবে এরপর ভিজিট করুন https://eticket.railway.gov.bd/ আপনার সামনে এমন পেইজ ওপেন হবে

অনলাইনে ট্রেনের টিকিট ওয়েবসাইট রেজিস্টেশন

এবার এখান থেকে উপরে দেখানো রেজিষ্টার অপশানে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটা পেইজ ওপেন হবে

রেজিস্টেশন পেইজ

এবার এই ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন সকল তথ্য অবশ্যই এনআইডি/জন্ম নিবন্ধন/পাসপোর্ট অনুযায়ী হতে হবে, একটি সচল মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে ভেরিফাই করার পর সাবমিট ডাটাতে ক্লিক করুন। এবার আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনাকে নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলবে এবার আপনি মনে রাখতে পারবেন এমন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন 6-8 সংখার ভেতরে তারপর সাবমিট করুন একাউন্ট রেজিস্টেশন সম্পূর্ন হলে লগইন পেইজে নিয়ে যাবে অথবা লগইনে ক্লিক করুন এবার আপনার সামনে এমন লগইন পেইজ ওপেন হবে

লগইন পেইজ

এবার আপনার রেজিস্টেশনকৃত মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন সফলভাবে লগইন হলে দেখবেন হেডারের ডানপার্শে আপনার প্রফাইল নাম শো করবে

রেজিস্টেশন পেইজ
এবার কোথা থেকে যাত্রা করবেন, কোথায় যাবেন, যাত্রার তারিখ, কয়টা সিট লাগবে এবং কয়টা টিকিট লাগবে তা সঠিকভাবে সিলেক্ট করুন। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করার জন্য বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করুন পেমেন্ট সফল হলে আপনার ইমেইল এসএমএস ও আপনার একাউন্টের ড্যাসবোড পিডিএফ আকারে ই-টিকিট শো করবে সেখান থেকে ডাউনলোড করুন এবং নির্ধারিত সময়ে যাত্র শুরু করুন আপনার যাত্রা শুভ হক

অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম

বাংলাদেশে বাস, ট্রেন ও লঞ্চের টিকিট অনলাইনে বুক করার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম রয়েছে। Shohoz বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম। সহজ ইন্টারফেস, বিভিন্ন পেমেন্ট অপশন এবং দ্রুত বুকিং সুবিধার কারণে এটি অনেকের পছন্দ।ট্রেনের টিকিট বুক করার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সবচেয়ে নির্ভরযোগ্য। BDTickets একটি জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বাস অপারেটরের টিকিট সহজেই বুক করা যায়। BusBD-এর মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের সময়সূচি দেখে অনলাইনে টিকিট বুক করা যায়।

অনলাইনে টিকিট বুকিংয়ের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

সব সময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট এড়িয়ে চলুন। যাত্রার স্থান, গন্তব্য, তারিখ, সময় এবং জাতির সংখ্যা সঠিকভাবে নির্বাচন করুন। ভুল তথ্য দিলে টিকিট বাতিল হতে পারে। নাম,মোবাইল নাম্বার, ব্যক্তিগত তথ্য সঠিকভাবে লিখুন। বুকিং এর আগে নির্বাচিত আসন এবং ভাড়ার পরিমাণ ও অতিরিক্ত সার্ভিস আছে কিনা তা দেখে নিন।

টিকিট ডাউনলোড, সংরক্ষণ ও বাতিল করার নিয়ম

টিকিট সম্পন্ন হলে মোবাইলে এসএমএস বা ইমেইল ও আপনার একাউন্ট ড্যাসবোর্ড থেকে টিকিট ডাউনলোড করে মোবাইলে বা কম্পিউটারে পিডিএফ আকারে সংরক্ষণ করুন। যাত্রার সময় মোবাইলে টিকিট দেখাতে হতে পারে তাই ফোনে চার্জ রাখুন অথবা একটা প্রিন্ট কপি কাছে রাখুন। টিকিট বাতিল করার ক্ষেত্রে যে ওয়েবসাইট/ আইডি থেকে টিকিটটি কেটেছেন সেটা লগইন করুন। মাই বুকিং এ গিয়ে টিকিট নির্বাচন করুন তারপর ক্যান্সেলে ক্লিক করুন।

অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার সময় সাধারণ ভুল ও সমাধান

যাত্রী নাম মোবাইল নাম্বার যাত্রার শুরু ও শেষ গন্তব্য সঠিকভাবে নির্বাচন করুন টিকিট বুকিং এর আগে সেটা ভালোভাবে দেখে নিন। ভুল সময়ের টিকিট নির্বাচন করলে যাত্রার টাইমের আগেই কাউন্টারে অথবা হেল্পলাইন যোগাযোগ করুন অথবা দ্রুত টিকিট বাতিল করে আবার নতুনভাবে করুন। পেমেন্ট প্রদান করার সময় ভালো ইন্টারনেট ব্যবহার করুন। টাকা পেমেন্ট হয়েছে কিন্তু টিকিট না পেলে কিছুক্ষণ অপেক্ষা করার পরও যদি না পান তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

উপসংহার

অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা বর্তমান যাতায়াতকে অনেক সহজ করে তুলেছে। ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই টিকিট কাটা যায়। যার ফলে সময় শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে। ডিজিটাল পেমেন্ট যাত্রীদের স্বাচ্ছন্দ্য এনে দেয়। অতএব, অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটা আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি কার্যকর, নিরাপদ ও সময়োপযোগী সেবা, যা মানুষের দৈনন্দিন ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলেছে।

আশা করি আজকের আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ পড়েছেন এবং অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি এ সকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এ ধরণের গুরুত্বপুর্ণ তথ্য বেশি বেশি পড়তে ও জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্রিল্যান্সিং এক্সপ্রেসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url